২১ ফেব্রুয়ারি ২০১৩ - ০৮:৫১

লেবাননে ততপর ইহুদিবাদী ইসরাইলের এক গুপ্তচরকে আটক করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

বার্তা সংস্থা আবনা : লেবাননে ততপর ইহুদিবাদী ইসরাইলের এক গুপ্তচরকে আটক করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের বালবেক শহর থেকে আটক করা হয় এ গুপ্তরচরকে। আটক ব্যক্তি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে দেশের ভেতরে কাজ করছিল।

লেবাননের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আটকের পর ওই ব্যক্তিকে বালবেক শহরে হিজবুল্লাহ'র নিরাপত্তা ভবনে রাখা হয়েছে।

২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত একশ'র বেশি ব্যক্তিকে ইসরাইলের পক্ষে গুপ্তরচরবৃত্তির দায়ে আটক করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং টেলিকমিউনিকেশন বিভাগের কর্মকর্তা-কর্মচারি রয়েছেন।

২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধে পরাজিত হওয়ার পর ইসরাইল এখন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র বিরুদ্ধে গোয়েন্দা-যুদ্ধে লিপ্ত হয়েছে।

গত জানুয়ারি মাসে লেবাননের একটি আদালত দেশটির একজন নাগরিককে ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করেছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ'র অবস্থান সম্পর্কে সে তথ্য পাচার করেছিল।#রেডিও তেহরান